২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

পেকুয়ায় ১ হাজার ৬’শ বিদেশি সিগারেটসহ আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ । ৬:৪৭ সন্ধ্যা

ক্সবাজারের পেকুয়ায় রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি যোগে অভিনব কৌশলে পাচারকালে ১ হাজার ৬’শ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। এসময় সিএনজি ড্রাইভার সহ দুই যুবককে আটক করা হয়।

গত শুক্রবার পেকুয়া উপজেলা সদরের টৈটং সিমান্তব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে আটক করেন পেকুয়া থানা পুলিশ। আটক যুবকরা হলেন এওচিয়া, দেওদিঘী, সাতকানিয়া এলাকার মৃত বাদশাহ মিয়ার ছেলে শাহাদাত হোসেন প্রকাশ মানিক (২৯) ও বলগিচ্ছার, বাহার ছড়া বাশঁখালী এলাকার মো. ইউছুফের ছেলে মো. শাকিল (২০)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন