২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩১ ডিসেম্বর ২০২২ www.24ghonta.news১৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৮ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

রাউজানে ৬ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ । ৬:৫০ সন্ধ্যা

চট্টগ্রামের রাউজানে ফার্মেসীতে অনুমোদনহীন ঔষধ রাখাসহ ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে ৬ ফার্মেসীর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৩১ ডিসেম্বর (শনিবার) সকালে উপজেলা সদরের জলিল নগর ও গহিরা এলাকায় পৃথক অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার। অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরে আলম দ্বীন, রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বলেন, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ ড্রাগ আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করায় রাউজানের ৬টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন