চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে শুক্রবার গভীর রাতে একটি আগ্নীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিমের রাজিব নামে জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, উক্ত আসামি দীর্ঘদিন ধরে জঙ্গি মামলায় জেল খেটে জামিনে এসে দীর্ঘদিন আত্মগোপনে থাকে সীতাকুণ্ডে। গত শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স ফ্যাক্টরির ২ নং গেটের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জুনু ভান্ডারীর ছেলে মোজাহের উদ্দিন প্রকাশ রাজিব (৩৩), কে একটি শুটার গান ও দুই রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানার এসআই নির্মল ত্রিপুরা।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য তার বিরুদ্ধে ডিএমপি মতিঝিল থানায়, সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে এবং রাজশাহী পুটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রয়েছ ও সীতাকুণ্ড থানায় অস্ত্র মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাছাড়া সে জামিনে এসে চাঁদাবাজি ছিনতাইয়ের কাজে জড়িত রয়েছেন বলে ওসি জানান। তবে গ্রেফতারকৃত আসামি রাজিবের পরিবারের দাবি সব মামলায় জামিনে রয়েছে।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ । ৭:১৮ রাত