২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১৮ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

আনোয়ারায় চেয়ারম্যান সোহেল’র স্কুল ব্যাগ বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ । ৬:৩৭ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারায় ১ হাজার মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

আজ রোববার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাতরী ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ। উদ্বোধন করেন চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের, সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্ন মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুপ্রভা দেবী, কৃষ্ণা ভট্টাচার্য, সুবর্ণা হোড়। জয়নাব আকতার, চাতরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য ধনর্জয় নাথ ভোলা, উপজেলা ছাত্রলীগ নেতা মো. এরফান আলী প্রমুখ।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন