২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১৮ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ৯ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

আনোয়ারায় যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ । ৬:৩৪ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারায় মক্তবে ১১ বছরের কন্যা শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এরফানুল হক নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের নিজ বাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গত শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান জানান, গত আগস্ট মাসে সকালে শিশুটি মক্তবে পড়তে যায়। পরে বাকি শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিশু কন্যা শিক্ষার্থীকে ঝাড়ু দেওয়ার কথা বলে রেখে দেন অভিযুক্ত শিক্ষক। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন