কক্সবাজারের পেকুয়া উপজেলায় মগনামা ইউনিয়নস্থ এসডিএফ পাবলিক স্কুলের বই বিতরণ উৎসব আজ ১ জানুয়ারি (রোববার) স্কুলের হল রুমে সম্পন্ন হয়।
‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’-এই স্লোগানকে সামনে রেখে পাঠ্যপুস্তক উৎসব দিবসের শুরু হয়েছে। এজন্য নতুন বইয়ের সঙ্গে ছিল একটি করে সতেজ ফুল। বই উৎসব উপলক্ষে স্কুলগুলোয় বসেছে শিক্ষার্থীদের আনন্দমেলা। বই পেয়ে শিক্ষার্থীরা বেজায় খুশি।
প্রধান শিক্ষক আব্দুচ ছালামের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল করিম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উপদেষ্টা ডা. মঈন উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম জাফর আহমদ, সাংবাদিক সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, প্রবাসী মাওলানা হোছাইন, ব্যবসায়ী শেকাব উদ্দীন, ব্যবসায়ী কফিল উদ্দীন ও মাষ্টার নেজাম উদ্দীন সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
মাষ্ঠার আব্দুচ ছালাম বলেন, আমরা লেখাপড়া করেছি টাকা দিয়ে বই ক্রয় করে। বছর শেষ হলে পুরাতন বই ক্রয় করার জন্য সিনিয়র ভাইদের দারস্থ হতাম। বর্তমানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর তনয়া জননেত্রী শেখ হাসিনার সরকার বছরের শুরুতে প্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। শিক্ষাকে তিনি কখনো ব্যায় ভাবেননি। তিনি বিনিয়োগ ভেবেছেন। কারণ শিক্ষার্থীদের মাঝ থেকে গড়ে ওঠবে দেশের সম্পদ। তারাই দেশকে এগিয়ে নিবে।
পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন উপস্থিত অতিথিসহ শিক্ষকবৃন্দরা।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ । ৬:৪৫ সন্ধ্যা