বিদায়ী বছরের শেষ লগ্নে নতুন বছরের শুভ সূচনা দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার পাঁচ নম্বর নাঙ্গলমোড়া ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আলহাজ মোঃ হারুনুর রশিদ বর্তমান সরকার ও বাংলাদেশ উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোয়াতে নাঙ্গলমোড়া ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ ২০২৩ সালের পহেলা জানুয়ারি এক ফিরিস্তি ঘোষণা করেন । তার মধ্যে বিজিডি উপকার যোগী পেয়েছেন ৬৫ জন। বয়স্ক ভাতা ৪৫৭ জন। বিধবা ভাতা ভোগী ২৩৫ জন । প্রতিবন্ধী ভাতা দিয়েছেন ১৬৫ জন। মাতৃত্বকালীন ভাতা ৫২ জন। খাদ্য বান্ধব কর্মসূচি ১০০ জন। উক্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদায়ী বছর ও নববর্ষের সর্বমোট মিলে ২৮ টি নলকূপ স্থাপনের পরিকল্পনা রয়েছে তার মধ্যে ১৬ টি ইতিমধ্যে স্থাপনা শেষ করেছে।
যোগাযোগ ব্যবস্থার খাতে বহু সড়ক উন্নয়ন করেন তিনি প্রবাসীদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের পক্ষ হতে অর্থ যোগান দিয়ে সকল কৃষি খ্যাত সফল করার কর্মসূচি ও হাতে নিয়েছে। এর মধ্যে নাঙ্গলমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারতলা বিশিষ্ট ভবনের কাজ শীঘ্রই শুরু করবেন তিনি। পাশাপাশি প্রবাসী ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অর্থ যোগান দিয়ে নাঙ্গলমড়া ইউনিয়নে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যায়ে পুড়ে যাওয়া বেশ কিছু পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে । এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এ বছর শুরু হবে। তাও নাঙ্গলমোড়া ইউনিয়নের সুষ্ঠুভাবে বণ্টন করা দেওয়া হবে বলে জানিয়েছেন নাঙ্গলমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী মো. আলী ইউনিয়নের সচিব মোহাম্মদ জাহেদ হোসেন।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ । ৬:৫১ সন্ধ্যা