চট্টগ্রামের পটিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় মিছিল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছাত্রদলের প্রধান শ্লোগান হচ্ছে শিক্ষা, ঐক্য, প্রগতি।
বর্তমানে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তাদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম নয়নের নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় মিছিল বের করা হয়।
এসময় বিজয় মিছিলটি পটিয়া কোর্ট বিল্ডিং থেকে মহাসড়ক হয়ে মাজার গেইট দিয়ে অতিক্রম করে কৃষি অফিসের সামনে সমাপ্ত করেন। এসময় বিজয় মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এসএম নয়ন, মিজানুর রহমান, লিংকন বড়ুয়া, জাবের হোসেন, ইমন, বাবা আলী, মুজাহিদ, মাহিন মনির উদ্দিন নয়ন, সোহান প্রমুখ।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ । ৬:৫৩ সন্ধ্যা