২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১৯ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

হাটহাজারীতে নতুন বইয়ের ঘ্রাণ পেল অনাথ আশ্রমের শিশুরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ । ৫:৫৯ সন্ধ্যা

বই উৎসবের মধ্য দিয়ে সারাদেশের মতো নতুন বইয়ের ঘ্রাণ পেল অনাথ আশ্রমের শিশুরা। নতুন বছর শুরুর দিনে বিদ্যালয় বিনামূল্যে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা বাবা-মা ও পরিবার বিহীন এই অনাথ শিশুরা। গত রোববার (১ জানুয়ারি) হাটহাজারী চিকন্দন্ডী ইউনিয়নের নেহালপুরে দুপুর ৩টার দিকে শ্রীশ্রী বাসুদেব অনাথ আশ্রমের শিশুরা নতুন বই হাতে পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন।

অনাথ আশ্রমের শিশুরা বলেন, নতুন বইয়ের গন্ধে অন্যরকম ভাল লাগা কাজ করছে। নতুন বই ও নতুন বিদ্যালয় পেয়ে অনেক ভালো পড়াশুনা করবো। কারণ আমাদের তো বাবা-মা নেই আমরা অনাথ আশ্রমে থাকি। লেখাপড়া করে নিজের পায়ের দাঁড়াতে হবে। এসময় প্রধান অতিথি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম জাতীয় পতাকা উত্তোলন ও বই উৎসবের উদ্বোধন করে শুভ সূচনা করেন শ্রীশ্রী বাসুদেব বিদ্যাপীঠ।

অনাথ আশ্রমের মহারাজ শ্রীশ্রী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারীর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাইউদ্দিন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন গোবিন্দ লাল সূত্রধর, উপজেলা মাধ্যমিক একাডেমি শিক্ষা অফিসার মো. মুসলিম উদ্দিন ও অনাথ আশ্রমের অফিসার শ্যামল কান্তি দে সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনাথ আশ্রমের মহারাজ শ্রীশ্রী বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী বলেন, বছরের প্রথমদিনে অনাথ শিশুদের হাতে বই দিতে পারায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। করোনার কারণে গত দুই বছর বই উৎসব বন্ধ ছিল। সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। পরে সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ বিনামূল্য বই বিতরণ উৎসব সমাপ্তি হয় ।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন