২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১৯ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১০ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

রাউজানের ডা. রাজা মিয়া স্কুলে বই উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ । ৬:০৫ সন্ধ্যা

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ডা. রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের মধ্য দিয়ে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। নতুন বই হাতে সন্তানের প্রশান্তির হাসিতে অভিভাবকদের মাঝেও ছিল উৎসাহ আর উদ্দীপনা। নতুন বইয়ের জন্য সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গনে অপেক্ষার প্রহর শেষ হতেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শিক্ষাঙ্গনে।

গত ১ জানুয়ারি (রোববার)বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন রানা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান সোহেল, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম। বক্তব্য রাখেন শিক্ষক শিব নারায়ন চৌধুরী, অপর্ণা বড়ুয়া, আকবর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের হাতে সরকার প্রদত্ত বিনামূল্যে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন