চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকান্ডে ১টি দোকান ও মোটর সাইকেলসহ ৫টি পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের পুর্ব ও ছড়ারকুল দানু সওদাগরের বাড়ির পশ্চিম ছড়ার কুল এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষ দর্শীর সূত্রে জানা যায়, সোমবার রাতে সিটি কর্পোরেশন আওতাধীন হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের পুর্ব চড়াকুল দানু সওদাগরের বাড়ি, ভয়াবহ এ অগ্নি দুর্ঘটনা ঘটে। এতে পাঁচটি পরিবারের ১৯ কক্ষ বিশিষ্ট টিনশেড ঘর ও মাটির ঘর সহ আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। ধারণা করা হচ্ছে বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। বাকী আরো আনুমানিক ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্তলে স্টেশন ২ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এছাড়াও তিনি আরো জানান, বুধবার ভোরে উপজেলার ধলই ৪ (চার) নং ওয়ার্ডে রজব আলী সারেং বাড়ির ৩০ ফুট উচ্চতা প্রস্ত ২০ ফুট পরিমাপের একটি খড়ের গাদায় আজ্ঞাত কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ঘন্টা খানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে ৩০ হাজার টাকার ক্ষতি হয়।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ । ৬:৫৭ সন্ধ্যা