২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

আনোয়ারায় শীতার্তদের ভূমিমন্ত্রীর কম্বল উপহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ । ৭:৩২ রাত

চট্টগ্রামের আনোয়ারায় হতদরিদ্র ও শীতার্ত ৬ শতাধিক পরিবারের মাঝে কম্বল উপহার দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

গত মঙ্গলবার সন্ধায় চাতরী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এসব শীতবস্ত্র বিতরণ করেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল মান্নান আজাদ, নিতাই চন্দ্র দে, বিকাশ ঘোষ, রাশেদ নেওয়াজ চৌধুরী, মোহাম্মদ তারেক, আবুল মনছুর, ধনঞ্জয় বিশ্বাস, শামসুল আলম, জিয়াউল হক, মিনু আকতার, নিলুফার ইয়াছমিন, ইউপি সচিব মোহাম্মদ শাহ্ আলম প্রমুখ।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন