২৪ ঘন্টা নিউজ
বুধবার ৪ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২১ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১২ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে একরাতে দুটি গরু চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ । ৭:৪৬ রাত

মিরসরাইয়ে একই রাতে কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (৪ জানুয়ারি) আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক ও ভূঁইয়াপাড়া পূর্ব মসজিদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। চোরের দল ওই এলাকার কৃষক মোহাম্মদ হারেসের একটি ও নুরুচ্ছাপার একটি গরু নিয়ে গেছে। এ ঘটনায় মিরসরাই থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ হারেস বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘরে ঘুমিয়ে পড়ি। রাত ৩টার সময়ও ঘুম থেকে উঠে গোয়াল ঘরে দেখি গরু দেখতে পাই। বুধবার ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। গরুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। তিনি আরো বলেন, বর্গা নিয়ে অনেক কষ্টে গরু পালন করছিলাম। কিন্তু চোরের দল আমার সব শেষ করে দিয়েছে। একই সময়ে একই ইউনিয়নের পাশের গ্রামের মো. নুরুচ্ছাপার গরুও নিয়ে গেছে চোরের দল। ওই গরুটির বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০হাজার টাকা বলে জানান কৃষব নুরুচ্ছাপা।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, গরু চুরির বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই এলাকায় পুলিশের একটি ফোর্স পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন