অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি পেয়েছেন আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ। তাঁকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
শেখ জুবায়ের আহমেদ ৩১ তন বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ । ৪:৫৮ বিকাল