২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৫ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

তারেক-জোবায়দার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ । ৮:৫৩ রাত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায়ে এই আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

একই সঙ্গে ক্যান্টনমেন্ট থানার ওসিকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি বাজেয়াপ্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গ্রেফতারি পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করেন আদালত। এরপর ক্যান্টনমেন্ট থানার ওসিকে ১৯ জানুয়ারির মধ্যে তারেক ও জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্ত করার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

গত বছরের ১ নভেম্বর তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন