২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৬ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২৩ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১৪ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ । ৩:৩১ বিকাল

চট্টগ্রামের হালিশহরে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আনিছুর রহমান।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক কারণে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিসহ বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন