২৪ ঘন্টা নিউজ
শনিবার ৭ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১৫ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

স্বপ্নতরী-৭১ কার্যকরী পরিষদ গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ । ৫:২৮ সন্ধ্যা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১ এর ২০২৩ সেশনের ভোটের মাধ্যমে কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসা হলরুমে সদস্যদের ভোটাধিকারের মাধ্যমে এ পরিষদ গঠিত হয়। এসময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নুরুন নবী এবং অর্থ সম্পাদক আরিফ হোসেন নির্বাচিত হয়।
উপস্থিত সদস্য ও অনলাইন ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় রোহান হোসাইন বাদশা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয় সাখাওয়াত হোসাইন।
২৪ঘণ্টা.জেআর
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন