খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউপির তৈচাকমায় গত ৮ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে কৃষি উদ্যোক্তা সাবেক সহকারী কৃষি কর্মকর্তা ফয়েজ আহমেদ এর মিশ্রণ ফলদ বাগানের প্রায় ২’শ /২’শ ৫০ ফল গাছ কর্তন, খামার ঘর ভাঙচুর, কৃষি উপকরণ নষ্ট ও সোলার প্যানেল সহ কৃষিউপকরণ লুট করে নিয়ে গেছে উপজাতীয় সন্ত্রাসীরা।
এ বিষয় রামগড় হাসপাতালে চিকিৎসারত গুরতর আহত কেয়ারটেকার আব্দুল ছালাম(২৫) ও অর্জুন (৭৫) জানায় দুপুর একটা দিকে একদল উপজাতীয় অস্ত্রধারী লোক গাড়িযোগে এসে তাদেরকে অস্ত্রতাক করে খামারঘর খুলে দিতে নির্দেশদেয়, ঘরের দরজা খুলে দেওয়ার পরপরই তাদেরকে মারধর করতে করতে বলে এখানে আর বাগান করা যাবেনা তোরাও আর থাকতে পারবিনা। এসময় তাদের একটি গ্রুপ বাগানের চারাগাছ কাটতে থাকে আর একটি গ্রুপ খামার ঘর ভাংচুর ও কৃষি উপকর ধ্বংশ করতে থাকে।
এবিষয়ে বাগান মালিক ফয়েজ আহমেদ এর ছেলে মো. শরিফুল ইসলাম সোহেল পাশের বাগানের মালিক পক্ষকে দায়ী করে বলে, কয়কমাস পূর্বে পাশের বাগানের মালিকের সাথে জমি ও সীমানা নিয়ে আমাদের ঝামেলা হয়েছে যা রামগড় থানায় বৈঠক বসেও সমাধান হয়নি। প্রতিনিয়ত তাদের শ্রমিক দিয়ে আমাদের বাগানের ক্ষতি করার চেষ্টা করেছে, আজকের এই ঘটনার জন্যে আমি পাশের বাগান মালিক পক্ষকে দায় করছি। তারাই উপজাতীয় সন্ত্রাসী দিয়ে আমাদের ৫/৬ লাখ টাকার সম্পদ নষ্ট করিয়েছে, আমরা এই ঘটনার বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ । ৫:২৭ সন্ধ্যা