চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফসলি জমির মাটি কাটার দায়ে ২ লাখ টাকা ও মাটি কাটার কাজে লাইসেন্স বিহীন ট্রাক চালানোর দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত রবিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজারের দক্ষিণ পাশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন এ জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, অভিযানে ফসলি জমির টপসয়েল কেটে ফসলি জমি নষ্ট করার দায়ে আব্দুল হালিমকে ২ লাখ টাকা ও মাটি কাটার কাজে লাইসেন্স বিহীন ট্রাক চালানোর দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে কৃষি জমি রক্ষায় আনোয়ারা উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ । ৫:৩২ সন্ধ্যা