২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১৮ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

পেকুয়ায় ৮’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ । ৬:৫৬ সন্ধ্যা

কক্সবাজারের পেকুয়ায় মগনামা ইউনিয়নে অভিনব কায়দায় ইয়াবা বিক্রির সময় দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত সোমবার বিকেলে পেকুয়া মগনামা ইউনিয়নের ফুলতলা বাজারের পূর্ব পাশে বলক মার্কেটের মিজানের মটর এন্ড পার্সের দোকান থেকে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো : মগনামা লালমিয়াপাড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. মিজানুর রহমান (২৫) ও একই ইউনিয়নের বহদ্দাপাড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে মো. আকিবুল ইসলাম প্রকাশ সজিব (২২)।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮’শ পিস ইয়াবা বিক্রি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। অভিনব নানা পন্থায় তারা দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিলো। ইয়াবা উদ্ধারের ঘটনার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন