২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২৮ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

চট্টগ্রামে ড্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ । ৯:২৮ সকাল

চট্টগ্রামে একটি ড্রেন থেকে ৪৫ বছর বয়সী এক ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার রাত ৮টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ড্রেন থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, চান্দগাঁও এলাকায় নির্মাণাধীন ড্রেনে একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন