২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২৮ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ । ৫:১৪ সন্ধ্যা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারে লাইসেন্স দৃশ্যমান না রাখা, অনুমতি বিহীন ওষুধ সামগ্রী বিক্রয় এবং অনুমোদনহীন আমদানিকৃত ওষুধ এবং শিশুখাদ্য বিক্রয়ের দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স জোবেদা ফার্মেসি, রহমানিয়া ফার্মেসি এবং আরাফ ফার্মেসি।

আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এসময় চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তর এর সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন রাজু উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, দৃশ্যমান লাইসেন্স না রাখা, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, বিক্রয়ের অনুমতি বিহীন ওষুধ সামগ্রী এবং শিশু খাদ্য বিক্রিয়ের দায়ে তিনটি ফার্মেসী কে জরিমানা করা হয়েছে।

এছাড়াও অন্যান্য ফার্মেসীগুলোকে সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন