২৪ ঘন্টা নিউজ
বুধবার ১১ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২৮ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ১৯ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ । ৬:৫৪ সন্ধ্যা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে ও শারীরিক শিক্ষা শাখার সহযোগিতায় ‘আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২২’ শুরু হয়েছে। আজ ১১ জানুয়ারি (বুধবার) বিকাল সাড়ে ৩টায় উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টসহ চুয়েট পরিবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় শেখ রাসেল হল এবং শহিদ তারেক হুদা হল মুখোমুখি হয়। খেলায় অংশগ্রহণকারী ৫টি দলের বাকি দলগুলো হলো – ডি. কিউ. কে. হল, বঙ্গবন্ধু হল ও শহিদ মোহাম্মদ শাহ হল।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন