২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news৯ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২৬ রবিউস সানি ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে ১৪ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ । ১০:৪১ সকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠ সহ একটি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

রোববার রাত ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের সামনে সেগুন রদ্দা কাঠ বোঝায় কভার্ডভ্যান আটক করে বন কর্মকতারা। কভার্ডভ্যানটিতে অনুমানিক ১৪ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল বলে জানান বন কর্মকতারা।

জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন রদ্দা কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে যাচ্ছিল (ঢাকা মেট্রো ট ২২-৮৭৬৮) একটি কভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকতার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, ও মনিরল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকতারা সহ কাঠ বোঝাই কভার্ডভ্যানটি মাদামবিবির হাট থামানোর সংকেত দিলে গাড়ি চালক সংকেত অমান্য করে ঢাকার অভিমুখে দ্রুত গতিতে চলে যেতে থাকে। বন বিভাগের কর্মকর্তরা গাড়িটির পিছনে মাইক্রো যোগে ধাওয়া করে উপজেলার লালবেগ এলাকায় গতিরোধ করে। এসময় গাড়ির চালক ও হেলপার রাস্তার পার্শে কভার্ডভ্যান রেখে দৌড়ে পালিয়ে যায়।

এই বিষয়ে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার)।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন