২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২৯ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২০ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ । ৬:০৫ সন্ধ্যা

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৩ বছর সাজাপ্রাপ্ত ১ জন, ১ বছর সাজাপ্রাপ্ত ২ জন, মাদক মামলায় ৩ জন ও পরোয়ানাভূক্ত ১ জনসহ ৭ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত ১১ জানুয়ারি (বুধবার) দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওইসকল আসামীদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে থানায় কর্মরত অফিসারগণ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে চট্টগ্রামের কোতোয়ালী থানার মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মাহাবুব আলম (৩১), সাতকানিয়া থানার মামলায় ১ বছর সাজাপ্রাপ্ত আসামী দিদারুল ইসলাম প্র: ইমন (৪২), মো. মিজানুর রহমান (৩৩), মাদক মামলার আসামী মো. রফিক (২৩), মো. মিজানুর রহমান(৩৩), মো. ছরওয়ার কামাল (৩৪), জিআর পরোয়ানা ভূক্ত আসামী মোঃ মহিবুল্লাহ মাশফিক(২৬)কে গ্রেফতার করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন