২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১২ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news২৯ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ২০ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

চট্টগ্রামের নুপুর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ । ৬:২৮ সন্ধ্যা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় নুপুর মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের বিপরীতে অবস্থিত মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ। তিনি বলেন, ‌বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। নুপুর মার্কেটের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ শুরু করেছে। তবে কী কারণে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন