২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২২ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

সাকিবের ব্যাটে কুমিল্লার তৃতীয় হার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ । ৫:২৭ সন্ধ্যা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তৃতীয় ম্যাচে হারলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ইমরুল কায়েসের দলকে ১২ রানে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল।

আজ শনিবার দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের অর্ধশতকে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে বরিশাল। জবাবে ৭ উইকেটে ১৬৫ রান করতে সক্ষম হয় কুমিল্লা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে তানভীরের শিকার হন মেহেদী হাসান মিরাজ (৬)। ওয়ানডাউনে নামা চতুরঙ্গ ডি সিলভা ঝড় তোলার চেষ্টা করেন। কিন্তু ১২ বলে ২১ রানে বিদায় নেন নাঈম হাসানের শিকার হন এই লঙ্কান ব্যাটার।

ওয়ানডে মেজাজে খেলে এনামুল হক বিজয় করেন ২০ রান। এরপর আফগান ক্রিকেটার ইব্রাহিম জাদরানের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন সাকিব। ২০ বলে ২৭ রান করে তানভীরের বলে আউট হন জাদরান। সাকিব ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন।

এরপর ঝড়ো ব্যাটিং শুরু করেন বরিশালের অধিনায়ক। ৪৫ বলে ৮১ রানে করে অপরাজিত থাকেন সাকিব। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছয়ের মার। কুমিল্লার তানভীর নেন ৪ উইকেট।

জবাব দিতে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ব্যক্তিগত ১৮ রানে কামরুল ইসলামের শিকার হন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। লিটন ৩২ রানে সাজঘরে ফেরেন। আর ঘুরে দাডাতে পারেনি ইমরুল কায়েসের দল। শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ২৮ আর খুশদিল শাহর হার না মানা ৪৩ রানের ইনিংস পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন