২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৪ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২২ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়ালো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ । ৮:২৩ রাত

দেশে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়ে গেছে। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন ছিল ৯০ হাজার ৭৪৬ টাকা।

শনিবার (১৪ জানুয়ারি) ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা।

এদিন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (১৫ জানুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে সবশেষ গত ৭ জানুয়া‌রি সোনার দাম ভরিতে বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন