চট্টগ্রামের রাউজানে সড়কে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ১৫ জানুয়ারি (রোববার) উপজেলা সদরের ফকিরহাটে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিদুয়ানুল ইসলাম।
অভিযান চলাকালে তিনটি সিএনজি চালিত অটোরিক্সা ও তিনটি মোটর সাইকেলের কোন কাগজপত্র দেখাতে না পারায় সাড়ে তিন হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম জানান, সড়কে যানযট নিরসনে ও ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ । ৬:৪৭ সন্ধ্যা