২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২৫ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ । ১০:৫২ সকাল

কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কা-তর্কির পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ভাই নিহত হয়েছেন। তারা হলেন- কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) ও নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম (৩৩)।

তারা দু’জনই পেশায় বাস কাউন্টারের ম্যানেজার।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজন খোরশেদ- মনির উদ্দিন জানান- ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুৃর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে তর্কা-তর্কি হয়। তারপর সবাই যার যার মতো চলে যায়। কিন্তু হঠাৎ অতর্কিত অবস্থায় জয়নাল, মুফিজ ও মিজানরা সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নাজমুল হুদা বলেন, খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন