চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ বগুলা বাজারস্থ একটি ভাড়া বাসা থেকে মো. ইউনুস আলী (৩৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৭ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল সাড়ে তিনটার সময় বগুলা বাজার এলাকার জালাল আহম্মদ মেম্বারের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেছে। ইউনুস বগুড়া জেলার আদমদিঘী থানার সাথীয়ান ইউনিয়নের শালাগাঁও গ্রামের এচাহাক আলীর পুত্র।
জানা গেছে, ইউনুস দীর্ঘ ১৩ বছর যাবত বগুলা বাজারস্থ সুমন শীলের মালিকানাধীন সুমন হেয়ার স্টাইলে চাকরি করতো। গত সোমবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে পাশের ভাড়া বাসায় চলে যান। সকাল ১ টার পরেও দোকানে না আসায় মালিক সুমন ভাড়া বাসায় গিয়ে দেখতে পান তার মৃতদেহ খাটের উপর পড়ে আছে। খবর পেয়ে সীতাকুণ্ড থানার এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ভাড়া বাসা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। তবে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ । ৬:৪৪ সন্ধ্যা