২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news৫ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

ষোলশহরে হেলে পড়েছে চারতলা ভবন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৩:২৬ বিকাল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকার ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত একটি চার তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে ভবনটি হেলে পড়ে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বাপ্পী আহমেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ভবন হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দীন বলেন, ভবন হেলে পড়ায় ঘটনাস্থলে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের একটি গাড়ি পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে।

এদিকে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন