চট্টগ্রামের সীতাকুণ্ডের সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডর উদ্যোগে আগামীকাল ১৯ জানুয়ারি হতে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ দিন ব্যাপী ‘সিকিউর সিটি’তে ‘স্বপ্ন পূরণ উৎসব’ উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গতকাল বুধবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে সিকিউর সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পাঠ করেন সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডর চেয়ারম্যান মোরসেদুল হাসান, আকতার হোসেন মামুন, জি এম আলাউদ্দিন।
বক্তারা বলেন, সরকার ঘোষণা করেছে গ্রাম হবে শহর তারই অংশ হিসেবে সীতাকণ্ড পৌরসদরে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক শপিং কমপ্লেক্স সিকিউর সিটি সীতাকুণ্ড বাসীর একটি স্বপ্ন পুরণ হয়েছে। যেখানে রয়েছে সস্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, অত্যাধুনিক এস্কেলেটর ও ক্যাপসুল লিফট, প্রতিটি ফ্লোরে আলাদা আলাদা পণ্যসামগ্রীর সুব্যবস্থা, সুবিশাল গাড়ি পার্কিং, ফুড কোর্ট ও কিডস জোনে থাকবে বাচ্চাদের দারুণ সব গেমস এর আয়োজন।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৬:৫২ সন্ধ্যা