২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৮ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news৫ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

আনোয়ারায় ফসলি জমির মাটি কাটায় জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৬:৫৭ সন্ধ্যা

চট্টগ্রামের আনোয়ারায় ফসলি জমির মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ১৭ জানুয়ারি (মঙ্গলবার) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে এক মাটি কাটার চক্রের সদস্যকে। এসময় একটি ড্রাম্প ট্রাক, একটি মোটরসাইকেল, চারটি মোবাইলসহ ৩ জন গাড়ী চালককে আটক করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলায় জমির ধাঁরে বন্ধ করে রাখে মাটি কাটার এস্কেভেটর, সন্ধ্যা হতেই শুরু হয় ফসলি জমি থেকে মাটি কাটার মহাৎসব। এসব মাটি উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণ, বাড়ি ভরাট কাজসহ যাচ্ছে অবৈধ ইটভাটায়। আর এসব মাটি কেটে বিক্রি চক্রে রয়েছে স্থানীয় প্রভাবশালীরা।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ্ আল মুমিন বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে স্থানীয় শাকিল হোসেন নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমির মাটি কেটে বিক্রির চক্রে জড়িতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন