২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

অমির ‘হোটেল রিলাক্স’-এ পূর্ণিমা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ । ৪:২৭ বিকাল

এবার ওয়েব সিরিজে দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

নতুন এই ওয়েব সিরিজ সম্পর্কে অমি বলেন, ‘বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকেরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই।’

তার কথায়, ‘আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।’

কাজল আরেফিন অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’। প্রযোজনা করছে বঙ্গ। বর্তমানে এটির শুটিং চলছে পুরান ঢাকা ও আশপাশের কিছু এলাকায়। এর আগে টিভি নাটক বানিয়ে বিপুল জনপ্রিয়তা পান অমি।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি অথবা মার্চে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম থেকে ‘হোটেল রিলাক্স’ মুক্তি পেতে পারে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন