২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news৭ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ২৮ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি

সীতাকুণ্ডের কুমিরায় জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ । ৮:৩৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সাগরে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশের নেতৃত্ব মানবিক সংগঠন গাউছিয়া কমিটি টিম।

শুক্রবার (২০ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট এলাকার সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সুত্রে জানা গেছে, কুমিরা ফেরিঘাট ব্রীজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশের এসআই মোঃ চাঁন মিয়া বলেন, খবর পেয়ে ব্রীজের শেষ মাথার নিচে জোয়ারের পানিতে এক নারীর ভেসে আসা লাশ গাউছিয়া কমিটির সদস্যদের সহযোগিতায় উদ্ধার করি। বিষয়টা থানায় অবহিত করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে শরীরের কাপড় দেখে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ছিল ওই নারী। সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশটি চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন