২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news৯ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১ রজব ১৪৪৪ হিজরি

ফাইতং থেকে ৭৯০০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ । ৫:০৭ সন্ধ্যা

চট্টগ্রামের সীমান্তবর্তী পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলাধীন ফাইতং ইউনিয়নে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ৭ হাজার ৯‘শ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলালের নির্দেশে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এসএম রেজাউল ইসলাম, ক্যাম্প কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও ফাইতং বন ক্যাম্পের সদস্যগণ অভিযানে উপস্থিত ছিলেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়নের ইট ভাটায় জ্বালানী কাঠ হিসেবে বিভিন্ন প্রজাতির কাঠ সংগ্রহ করে স্তুপ করে রেখেছে ইট ভাটার মালিকগণ। এমন খবরের ভিত্তিতে আজিজনগর ডলু রেঞ্জ কর্মকর্তা এসএম রেজাউল ইসলামের নেতৃত্বে ইটভাটা গুলোতে অভিযান পরিচালনা করে ৭৯০০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৬ হাজার ৫’শ টাকা।

লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল উদ্দীন বলেন, অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। বন সম্পদ রক্ষার্থে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। বন সম্পদ রক্ষার্থে বনবিভাগের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন