আমেরিকা সরকারের অর্থায়নে পরিচালিত, ইউএস এ্যামবেসি সহযোগিতায় লেঙ্গুএজ প্রফিসিএনসি সেন্টার (এলপিসির) চট্টগ্রাম কেন্দ্রের ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম এর এফওয়াই-১৮ ব্যাচের গ্রাজুয়েশন প্রোগ্রাম গত ২১ জানুয়ারি বিকেল চারটায় সম্পন্ন হয়।
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে (ইংলিশ মিডিয়াম) অবস্থতি এলপিসি চট্টগ্রাম কেন্দ্রের এই গ্রাজুয়েশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফাভ। সম্মানিত অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের কালচারাল এ্যাটাচে শার্লিনা হোসেন মর্গান, আমেরিকা থেকে আগত ইংলিশ ল্যাংগুয়েজ ফেলো, মিমি মার্স্টলার এবং অ্যালান স্টুয়ার্ট।
এলপিসি চট্টগ্রাম কেন্দ্রের কোঅর্ডিনেটর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন সভাপতিত্বে ও একাডেমিক কো-অর্ডিনেটর ও আইআইইউসির ইংরেজি বিভাগের অধ্যাপক ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এলপিসি ডিরেক্টর জাভেদ হায়দার করিম। স্বাগত বক্তব্য রাখেন এলপিসির শিক্ষিকা সায়েদা ফাতেমা। বক্তব্য রাখেন এলপিসির এক্সেস টিচার মুহাম্মদ মুহিব উল্লাহ, মানিক দে, নুসরাত তাহসিন, নুসরাত শারমিন প্রমুখ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন আজাদ হোসেন ও কাজী সুমাইয়া স্মৃতি। দেশাত্মবোধক গান পরিবেশন করেন যাত্রী ধর। এফওয়াই-১৮ ব্যাচের ছাত্রীরা মনোমুগ্ধকর অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলে সেভ এনভায়রনমেন্ট, সেভ ওয়াটার, সেভ পলিয়েশন।
অথিতিবৃন্দ ছাত্রছাত্রীদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কারিকুলাম এক্টিবিটিচ এর উপর জোর দিয়ে এলপিসির শিক্ষার্থীদের বক্তব্য, কবিতা, গান ও নাটকের ভূয়াসী প্রশংসা করেন। পরিশেষে এফওয়াই-১৮ ব্যাচের ছাত্রছাত্রীদের এচিভমেন্ট সার্টিফিকেট প্রদানের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্ত হয়।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ । ৫:১৭ সন্ধ্যা