২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news৯ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১ রজব ১৪৪৪ হিজরি

চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৪৫তম সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ । ৫:২৩ সন্ধ্যা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১৪৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ জানুয়ারি (রোববার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিঃসদস্যগণ অংশগ্রহণ করেন।

এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন