২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news৯ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ১ রজব ১৪৪৪ হিজরি

চট্টগ্রামের ‘শ্রেষ্ঠ ওসি’ হলেন সীতাকুণ্ডের তোফায়েল আহমেদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ । ৬:৫১ সন্ধ্যা

চট্টগ্রামে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ। গত শনিবার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অপরাধ বিষয়ক সভায় ডিসেম্বর ২০২২ মাসের উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ তাকে শ্রেষ্ঠ অফিসার ঘোষণা করা হয়। এসময় তাকে সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন চট্টগ্রামের পুলিশ সুপার এস.এম শফিউল্লা৷ গত তিন মাস পূর্বে ডিবি অফিসার থেকে সীতাকুণ্ড মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন।

বিগত ৩মাসের সীতাকুণ্ড আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নের কারণে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীতাকুণ্ডের মত গুরুত্বপূর্ণ স্থানে আমি সততার সাথে পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা অব্যাহত রেখেছি। কর্তৃপক্ষ আমার কাজের স্বীকৃতি দিয়েছেন। এমন স্বীকৃতিতে আমি কাজ করার জন্য আরো বেশি প্রেরণা পাবো। সীতাকুণ্ডের আইন-শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আমি সবই করব। এ জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন