২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪১ হিজরি

ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ । ১১:৪১ সকাল

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত আরও ১৩ জন।

পাহাড়ি রাস্তা দিয়ে যাত্রীবাহী বাসটি সুমত্রার পাগারালাম শহরের ডেম্পো তেনাগ জেলার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ৫০০ ফুট নিচে পরে যায়। সোমবার মধ্যরাত নাগাদ দুর্ঘটনা কবলে পড়ে।

পাগারালাম পুলিশ মুখপাত্র ডলি গুমারা জানায়, গিরিখাতে পড়ে যাওয়ার আগে বাসটি রাস্তার বেষ্টনীর মধ্যে বিধ্বস্ত হয়ে যায়। বাসের মধ্যে এখনো কিছু লোক আটকা আছে।

এছাড়া তিনি বলেন, অন্য কোন গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়নি। দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন