২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১১ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ৩ রজব ১৪৪৪ হিজরি

তেলের ট্যাংকে ৩৫ হাজার পিস ইয়াবা আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ । ৫:৪৭ সন্ধ্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিনব কায়দায় তেলের ট্যাংকের ভিতর ৩৫ হাজার পিস ইয়াবা পাচারকালে এক মাদক কারবারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবাসহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারীর নাম ইসমাইল (৫০) কক্সবাজারের টেকনাফ পৌরসভা গুদারবিলের আব্দুস সালামের পুত্র।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ২৪ জানুয়ারি দুপুরে পুলিশের বিশেষ টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমূখী প্রাইভেটে কার ঢাকামেট্রো গ-৩৩-৭৫২৩ তে তল্লাশি করে সিটের নিচে তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী ইসমাঈলকে আটক করে। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা এবং এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন