ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর লোহাগাড়া শাখার সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়াস্থ হাতিয়ারকুল নুরুল উলূম দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ছাত্র-শিক্ষার্থীদের মাঝে মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ ২৪ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে উক্ত শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লোহাগাড়া উপজেলার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এভিপি মামুনুর রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর লোহাগাড়া শাখার মোহাম্মদ ওমর ফারুখ, মোহাম্মদ জাবেদ কাইছার, সাংবাদিক দিদারুল আলম এবং এ মাদ্রাসা পরিচালক মুফতি মাওলানা মানছুরুল হক ছিদ্দীকি প্রমুখ।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ । ৬:২০ সন্ধ্যা