চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়ায় কৃষিজমির টপসয়েল কর্তনের অভিযোগে আজ ২৪ জানুয়ারি (মঙ্গলবার) পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। অভিযোগের সত্যতা পাওয়ায় মো. কাজী আবদুর রহিম, পিতা-আবদুল হালিম, চারিয়া, মির্জাপুরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, একটি এক্সেভেটর দিয়ে আবাদি জমি খনন করা হচ্ছে এবং ড্রাম ট্রাক সহযোগে মাটি পরিবহন করা হচ্ছে। এ প্রেক্ষিতে এক্সেভেটরটি আটক করা হয় এবং উল্লিখিত জরিমানা আরোপ করা হয়। অভিযানে সহযোগিতা করেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ । ৬:২১ সন্ধ্যা