২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ৪ রজব ১৪৪৪ হিজরি

পটিয়ায় রিকশাচালকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ । ৬:৫৯ সন্ধ্যা

চট্টগ্রামের পটিয়ার শ্রীমতি খাল এলাকা থেকে এক রিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে উদ্ধারকৃত মরদেহটি আলী আহমদ (৫৫) নামে এক ব্যক্তির। তিনি ভাটিখাইন ইউনিয়নের মৃত মনির আহমদের ছেলে।

পটিয়া থানার এস আই মো. জহির আমিন জানান, আলী আহমদ ভাড়ায় রিকশা চালাতেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে গ্যারেজে রিকশা জমা দিয়ে তিনি আর বাসায় ফিরেননি। গতকাল বুধবার সকালে শ্রীমতি খালের পাশে গলা কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়ে। ময়নাত দন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

২৪ঘণ্টা.জেআর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন