চট্টগ্রামের চন্দনাইশে প্রতিযোগিতা মূলক ভাবে বেড়েছে গরুচোর। দিনের পর দিন গরুচোর বৃদ্ধি পাওয়ায় রাতের ঘুমকে হারাম করে দিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন গরুর মালিকরা। গরুচোর বৃদ্ধি পাওয়ার ভয়ে দিশেহারা গরুর মালিকরা। প্রশাসনের নীরব ভূমিকার কারণে জনমনে প্রশ্ন উঠছে, শর্ষের মধ্যেই ভুত নয়তো?
গত রাতে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোজাহের পাড়ার মুন্সি মিয়ার ঘর থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ২ টি গরু তালা ভেঙে নিয়ে গেছে গরুচোরের সদস্যরা। এভাবে প্রতিরাতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে চুরি হয়েছে বলে জানা যায়।
এদিকে গত ২০ জানুয়ারির মধ্যে রাতে হাজির পাড়া এলাকার মোহাম্মদ মিয়ার গোয়াল ঘর থেকে ২ ষাঁড় ও ২ টি গাভী চুরি হয়েছে। যার বাজারজাত মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
চুরি হওয়া গরুর মালিকরা জানান, আমরা গরু পালন করি, আমরা সবাই অধিকাংশ গরীব, বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে টাকা নিয়ে গরু ক্রয় করে তা লালন পালন করে বড় করি। সে গরুর দুধ বিক্রি করে আমরা ব্যাংক, এনজিও’র কিস্তি পরিশোধ করি। আমাদের সারাবছরের পরিশ্রম করে পালন করা প্রায় ৩/৪ লাখ টাকার মূল্যে গরু চুরি হয়েছে। এখন আমরা নিঃশ্ব হয়ে গেছি।
এ ব্যাপারে জনপ্রতিনিধিরা জানান, গরুচোরের ঘটনাটি তারা শুনেছেন, গরুচুরি বিভিন্ন ইউনিয়নে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, তারা অস্ত্রসস্ত্র নিয়ে আসার কারণে অনেক সময় গরুর মালিকরা দিশেহারা হয়ে পড়ে।
বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, গরুচোর বৃদ্ধির কারণে আমরা অসহায় অবস্থায় আছি, কিন্তু প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না। তারা নীরব ভূমিকায় আছেন।
২৪ঘণ্টা.জেআর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ । ৬:৫৭ সন্ধ্যা