২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ৪ রজব ১৪৪৪ হিজরি

সাকার মাছ চূড়ান্তভাবে নিষিদ্ধ হলো

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ । ১০:৫৯ রাত

সরকার চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে সাকারমাউথ ক্যাটফিশ নিষিদ্ধ করেছে। স্থানীয়ভাবে এই মাছ সাকার মাছ হিসেবে পরিচিত।

আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মৃণাল কান্তি দে গত ১১ জানুয়ারি এই মাছ নিষিদ্ধ করে প্রজ্ঞাপনটি জারি করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে কেউ এই সাকার মাছ আমদানি, চাষ, পরিবহণ, বিক্রয়, সরবরাহ ও সংরক্ষণ করতে পারবে না।

২৫ সেপ্টেম্বর, ২০২২ মন্ত্রণালয় সাকার মাছ নিষিদ্ধ করতে প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯০৫ এর ১৮ নম্বর ধারা সংশোধন প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করে।

এ ব্যাপারে কারো কোন আপত্তি বা পরামর্শ থাকলে দুই মাসের মধ্যে মন্ত্রণালয়ের কাছে তা পেশ করতে বলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন