২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ৫ রজব ১৪৪৪ হিজরি

ডিজিটাল বাংলাদেশ মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ । ১:২৮ দুপুর

তিন দিনব্যাপী ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মেলা চলবে আগামী শনিবার (২৮ জানুয়ারি) পর্যন্ত।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক’।

মেলা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী জানান, শেখ হাসিনা দেশের সব শিল্পাঞ্চলকে ফাইভ জি কানেক্টিভিটির আওতায় আনা হবে।

এ সময় তিনি সরকারের তিন মেয়াদে দেশকে ডিজিটাল করতে গৃহীত নানান পদক্ষেপ এবং অর্জনের কথা তুলে ধরেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন