২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১০ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ২৭ রবিউস সানি ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে নিজের গাড়ির চাপায় ট্রাক চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ । ৪:৩৭ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা এলাকায় নিজের গাড়ির চাপায় আমজাদ হোসেন (৩৩) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে রাতে মোস্তফা-হাকিম সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার ভোরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। নিহত আমজাদ উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের মোল্লাপাড়ার বাসিন্দা।

জানা যায়, রাতে সিমেন্ট বোঝাই শেষে ট্রাকটি স্টার্ট দেন চালক আমজাদ হোসেন। হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়। তিনি নেমে পেছনের চাকার কোনো ত্রুটি হয়েছে কিনা দেখতে যান। এ সময় হঠাৎ ট্রাকটি পেছনের দিকে সরে যায়। এতে পেছনের চাকা তাঁর শরীরের ওপর উঠে যায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) টিবলু কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে আইনগত পক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন