২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি ২০২৩ www.24ghonta.news১৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ৫ রজব ১৪৪৪ হিজরি

মিরসরাই উপজেলা নাগরিক কমিটি ঘোষণা,প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোশাররফ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ । ৪:২৩ বিকাল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::‘আমরা নিরপেক্ষ নই, আমরা ইতিবাচক সবকিছুর পক্ষে’ এমন ¯স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করলো মিরসরাই উপজেলা নাগরিক কমিটি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১২টায় ঘটা করে স্থানীয় একটি রেষ্টুরেন্টে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ১০১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

মিরসরাই উপজেলা নাগরিক কমিটির বিষয় ভিত্তিক কমিটির প্রধান ও মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলা উদ্দিন প্রেস বিফ্রিং এ জানান, মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান উপদেষ্টা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুব রহমান রুহেল, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ মোট ৬১ বিশিষ্টজনকে নিয়ে উপদেষ্টা পরিষদ।

এছাড়া মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছারকে চেয়ারম্যান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নকে মহাসচিব করে মোট ১০১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

ব্রিফিং এ আরো জানানো হয়, গঠিত কমিটির প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার। ওইদিন মিরসরাইয়ের সাংবাদিকতার বাতিঘর খ্যাত প্রয়াত সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের নাগিরক শোকসভা অনুষ্ঠিত হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন